বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সুমন খানকে সভাপতি, আব্দুল্লাহ আল আরাফাতকে সাধারণ সম্পাদক এবং নোমান বিন রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নিপু খান। সহ-সভাপতি পদে রয়েছেন মাসুম রহমান, ইউসুফ আলী খান, হানজালা মাহিন ও আল হাদিদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুশফিক খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুর রহমান, সাইমন খন্দকার, সীমান্ত হক ও আহসান হাবিব লিপু। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মনিরুল ইসলাম, মনির ইসলাম, জোবায়ের প্রধান, নাঈমুর রহমান, সুমন হাসান ও মো. মাহিদুল ইসলাম।
এ ছাড়া দপ্তর সম্পাদক এহসান খান, উপ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, প্রচার সম্পাদক আহসান হাবিব, অর্থ সম্পাদক নাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মো. রাফি এবং মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।
রাজনৈতিক ও পাঠচক্রবিষয়ক সম্পাদক হয়েছেন সোহেল রানা মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক নাঈম হোসেন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুমন আহম্মেদ এবং ছাত্রীবিষয়ক সম্পাদক নুরে জান্নাত নুর। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাকিরুল ইসলাম ও মাজেদ সালাফি।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ বগুড়া জেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
ম্যাংগোটিভি /আরএইচ
