Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 31
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা, শুরু হলো নতুন করবর্ষের কার্যক্রম
    বিজনেস

    ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা, শুরু হলো নতুন করবর্ষের কার্যক্রম

    By adminজুলাই ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া কর কার্যালয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না।

    এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি রয়েছেন। গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন।

    নিবন্ধনে যা লাগবে

    ই-রিটার্ন দাখিলের জন্য প্রথমে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে নিবন্ধন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে—

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
    এনআইডির সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বর
    বৈধ টিআইএন

    করদাতারা এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করবেন। এরপর টিআইএন ও নিবন্ধিত মোবাইল নম্বর দিলে মোবাইলে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। ওটিপি যাচাই করে পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

    যেভাবে রিটার্ন জমা দেবেন

    নিবন্ধনের পর টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ধাপে ধাপে বার্ষিক আয়, অনুমোদিত ব্যয়, কর রেয়াতযোগ্য বিনিয়োগ, মোট সম্পদ ও দায়ের তথ্য নির্ধারিত ঘরে পূরণ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনের মাধ্যমে সহজেই নতুন পাসওয়ার্ড সেট করা যাবে।

    অনলাইনেই কর পরিশোধ

    ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। এ জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যম ব্যবহার করা যাবে।

    রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকারপত্র (অ্যাকনলেজমেন্ট স্লিপ) এবং আয়কর সনদ (ট্যাক্স সার্টিফিকেট) ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

    আগাম রিটার্নে কর ছাড়

    ২০২৬-২৭ করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করলে প্রদেয় আয়করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।

    তবে সেপ্টেম্বরের পর এই বিশেষ প্রণোদনা আর পাওয়া যাবে না। এছাড়া নির্ধারিত সময়সীমা পেরিয়ে ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত কর ও বিলম্ব মাশুল পরিশোধ করতে হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
    Next Article ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০

    Related Posts

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: এম. তৌফিক

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬