Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    জুলাই ২৮, ২০২৬

    প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিক্ষোভে উত্তাল দিল্লি, আজ তৃতীয় দফায় বৈঠকে মোদি সরকার ও সিজেপি
    আন্তর্জাতিক

    বিক্ষোভে উত্তাল দিল্লি, আজ তৃতীয় দফায় বৈঠকে মোদি সরকার ও সিজেপি

    By adminজুলাই ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (নিট) -এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা বিক্ষোভ চলছে। আন্দোলন ঘিরে শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকার ও আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতাদের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আশপাশের ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ।

    আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

    এদিকে, টানা ২৬ দিনের অনশন শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে অনশন ভাঙেন পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক।

    কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অংমোর উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানান, সরকারের তিনটি লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেছেন।

    সরকারের দেওয়া আশ্বাসগুলোর মধ্যে রয়েছে-যন্তর মন্তর ও ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আসন্ন সংসদ অধিবেশনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা।

    সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতভর যন্তর মন্তরে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বিক্ষোভকারীর সংখ্যা আরও বেড়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ মার্গজুড়ে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিল্পকলায় প্রথম একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা
    Next Article জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

    Related Posts

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    জুলাই ২৮, ২০২৬

    প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

    হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬