Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্বৈরাচার বিদায় হয়েছে, এবার রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম

    জুলাই ২৮, ২০২৬

    আদালত অবমাননা: শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    জুলাই ২৮, ২০২৬

    ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ
    জাতীয়

    আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ

    By adminজুলাই ২৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

    শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন কামনা করেন।

    বৈঠকে দুই দেশের মধ্যে নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

    আলোচনায় দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থনও চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

    বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা অর্জে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার
    Next Article রাষ্ট্রপতির পদত্যাগ: ৯০ দিনের মধ্যে নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

    Related Posts

    স্বৈরাচার বিদায় হয়েছে, এবার রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম

    জুলাই ২৮, ২০২৬

    আদালত অবমাননা: শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    জুলাই ২৮, ২০২৬

    ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্বৈরাচার বিদায় হয়েছে, এবার রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম

    আদালত অবমাননা: শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

    ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬