Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চাপের মুহূর্তেই সেরা ফুটবল খেলে আর্জেন্টিনা: স্কালোনি
    খেলা

    চাপের মুহূর্তেই সেরা ফুটবল খেলে আর্জেন্টিনা: স্কালোনি

    By adminজুলাই ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তা ও লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, চাপের মুহূর্তেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে।

    আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

    ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘এই দলটি সবচেয়ে ভালো ফুটবল খেলে তখনই, যখন তারা চাপে থাকে। আমরা কঠিন পরিস্থিতিতে পড়লে এবং প্রতিপক্ষ সামান্য দ্বিধায় পড়লে সুযোগটা কাজে লাগাই। এই দল আমাকে সবসময় এমন অনুভূতিই দেয়।’

    তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের গোল হজমের পর আমরা সেই ফুটবলটাই খেলেছি, যেটাতে আমরা বিশ্বাস করি। ফুটবল শুধু কৌশল বা পরিকল্পনার বিষয় নয়, এটি বিশ্বাস, সাহস ও চরিত্রেরও পরীক্ষা। শেষ ৪০ মিনিটে আমাদের দল সেটাই দেখিয়েছে।’

    চলতি বিশ্বকাপে এটি ছিল আর্জেন্টিনার টানা চতুর্থ নাটকীয় প্রত্যাবর্তন। এর আগে নকআউট পর্বে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারানোর পাশাপাশি মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল স্কালোনির দল।

    আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা অবশ্যই ফাইনাল জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তবে সত্যি বলতে, এই দলকে আর কী প্রমাণ করতে হবে?’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
    Next Article পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

    Related Posts

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬