Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বকাপে সেমির লড়াই শুরু আজ, শুরুতেই স্পেন-ফ্রান্স মহারণ
    খেলা

    বিশ্বকাপে সেমির লড়াই শুরু আজ, শুরুতেই স্পেন-ফ্রান্স মহারণ

    By adminজুলাই ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত একটায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

    গত কয়েক বছরে সেমিফাইনালে দুই দলের এটি তৃতীয় গুরুত্বপূর্ণ মুখোমুখি। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই এবার সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া ‘লে ব্লু’রা।

    টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নেমেছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে দিদিয়ের দেশমের দল। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন এমবাপেরা।

    অন্যদিকে স্পেন পাঁচটি ম্যাচ জিতলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। ফলে এবারই প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লা রোজারা।

    ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ। কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলের ত্রয়ী পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের ওপর থাকবে গোল করার দায়িত্ব। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা উপহার দেবেন ইয়ামাল।

    সম্ভাব্য একাদশস্পেন:

    উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

    ফ্রান্স: মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।

    ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলেরই সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। সাম্প্রতিক দুই দেখায় স্পেন এগিয়ে থাকলেও এবার ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখছেন অনেকেই। দেখা যাক, দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে শেষ হাসি।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
    Next Article পুঁজিবাজারে চালু হচ্ছে স্ক্রিপ নেটিং, অনুমোদন দিল বিএসইসি

    Related Posts

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬