Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 31
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
    জাতীয়

    বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

    By adminজুলাই ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছে তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধকালীন প্রস্তুতি এবং আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলে পরিচালিত সেনাবাহিনীর বিভিন্ন কৌশলগত মহড়া ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

    মহড়ায় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এ প্রযুক্তির কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন।

    পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সময় কাটান এবং তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা শোনেন।

    মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন সরকারপ্রধান। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি তাকে পরিবেশন করা হয়।

    পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, সেনা পরিবারে বেড়ে ওঠার কারণে সেনাসদস্যদের কাছে এলে তার শৈশবের স্মৃতি ফিরে আসে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বকাপে মুখোমুখি ফ্রান্স-স্পেন, ৩৭ হাজার কোটি টাকার মহারণ
    Next Article আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

    Related Posts

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬

    ফিরে দেখা ৩১ জুলাই ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

    জুলাই ৩১, ২০২৬

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারকে সব পুঁজিবাজার প্রতিষ্ঠানে নিষিদ্ধ করল বিএসইসি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬