Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, ‘বেসিক মোড’ চালু করল গ্রামীণফোন
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, ‘বেসিক মোড’ চালু করল গ্রামীণফোন

    By adminজুলাই ৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় চালু হওয়া এ সুবিধা এশিয়ায় প্রথমদিকের উদ্যোগগুলোর একটি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও গ্রাহকরা ইনস্টাগ্রামের কিছু মৌলিক সুবিধা ব্যবহার করতে পারবেন।

    এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা না থাকলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।

    গ্রামীণফোন জানায়, পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা ফিরে পেতে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই সহজে ডেটা প্যাক কিনতে পারবেন। ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। তখন হাই-রেজ্যুলেশন ছবি, ভিডিও এবং অন্যান্য সব সুবিধা আগের মতো ব্যবহার করা যাবে।

    গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন সেবা চালু করছে। ডিজিটাল জীবনধারা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ গ্রাহকদের ডেটা শেষ হলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে ব্যাখ্যা দিল ফিফা
    Next Article রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

    Related Posts

    গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

    জুলাই ২৯, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    সীমাবদ্ধতা পেরিয়ে বিশ্বজয়ের অদম্য ইচ্ছা আমাদের আছে: সেমিকন্ডাক্টর সামিটে প্রধানমন্ত্রী

    জুলাই ২৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬