Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
    জাতীয়

    হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন শিশুটির বাবা।

    রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

    বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার আবেদনে অন্য আসামিরা হলেন—ড. ইউনূসের সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর।

    আবেদনে বলা হয়, জ্বরে আক্রান্ত হলে ৯ মাস বয়সী সাউদা মুসকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। এছাড়া সময়মতো হামের টিকা না পাওয়ায় সে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    বাদীর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে আবেদনে অভিযোগ করা হয়।

    আবেদনে আরও বলা হয়, বিবাদীদের কর্মকাণ্ড জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং অবহেলার শামিল।

    এর আগে গত ৮ জুন একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। পরে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় স্বস্তি, ফিট নেইমার
    Next Article গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    Related Posts

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬