Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    আগস্ট ৯, ২০২৬

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    আগস্ট ৯, ২০২৬

    সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
    খেলা

    কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। প্রথমার্ধে কানাডার প্রবল চাপ সামলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জয় নিশ্চিত করে আটলাস লায়ন্স।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সহ-আয়োজক কানাডা। ষষ্ঠ মিনিটে জনাথন ডেভিডের শট এবং ১২তম মিনিটে টানি ওলুওয়াসেয়ির জোরালো প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

    ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর ইসমাইল সাইবারি। তার বদলি হিসেবে নামেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধে রাহিমির একটি শট ছাড়া উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি মরক্কো। অন্যদিকে ম্যাচের শেষ দিকে আচরাফ হাকিমি ও রিচি লারিয়ার সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে উভয় দলই কয়েকটি হলুদ কার্ড দেখে। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

    বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে আচরাফ হাকিমির পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত নিচু শটে জাল খুঁজে নেন আজেদ্দিন উনাহি। তার গোলে এগিয়ে যায় মরক্কো।

    গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। তবে ইয়াসিন বুনুর দৃঢ় গোলকিপিং ও মরক্কোর সংগঠিত রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। উল্টো ৮২তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। দিয়াজের নিখুঁত পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

    ৮৭তম মিনিটে হেড থেকে ক্রসবারে বল লাগিয়ে গোলের সুযোগ নষ্ট করেন বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি। তবে যোগ করা সময়ের অষ্টম মিনিটে আর ভুল করেননি তিনি। দিয়াজের বাড়ানো পাস ধরে একক প্রচেষ্টায় গোল করে মরক্কোর ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

    প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন, কার্যকর পাল্টা আক্রমণ এবং নিখুঁত ফিনিশিংয়ে দুর্দান্ত জয় তুলে নেয় মরক্কো। জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন আজেদ্দিন উনাহি। বদলি হিসেবে নেমে একটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুফিয়ান রাহিমি।

    এই জয়ে বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখামেনির জানাজায় জনসমাগম দেখে ‘হতবাক’ ট্রাম্প: অ্যাক্সিওস
    Next Article এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    Related Posts

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    আগস্ট ৯, ২০২৬

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    আগস্ট ৯, ২০২৬

    সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

    কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬