Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    জুলাই ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল, তিন দিনে সমাগম হতে পারে ২ কোটি
    আন্তর্জাতিক

    খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল, তিন দিনে সমাগম হতে পারে ২ কোটি

    By adminজুলাই ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে নেমেছে মানুষের ঢল। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষা করেন। ইরানি কর্তৃপক্ষের আশা, আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে।

    শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিদেশি রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য শোকানুষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা থেকেই বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হতে থাকেন। শনিবার সকাল ছয়টায় মূল ফটক খুলে দেওয়া হলে জনস্রোত মোসাল্লা প্রাঙ্গণে প্রবেশ করে। শেষ শ্রদ্ধা জানাতে আসা সোমায়ি হামেদি এএফপিকে বলেন, “আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে এসেছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করাও আমাদের কাছে কষ্টকর নয়।”

    বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

    ইরানের কর্মকর্তারা বলছেন, ১৯৮৯ সালে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটিই দেশটির সবচেয়ে বড় শোকসমাবেশ হতে যাচ্ছে। সে সময় তার জানাজায় প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিলেন।

    নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি প্রকাশ্য শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। সম্প্রতি তার বিরুদ্ধে হত্যার হুমকি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সরকারি কর্মসূচি অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার খামেনির মরদেহ ইরানের কোম শহরে নেওয়া হবে। বুধবার মরদেহ ইরাকের নাজাফে নেওয়ার পর কারবালায় শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। মাশহাদই খামেনির জন্মস্থান।

    এর আগে মার্চে দাফনের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলার পরই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়।

    পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১৭ জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে। বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলছে।

    শুক্রবার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরানে গিয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি শোকানুষ্ঠানে অংশ নেন। ভারতের প্রতিনিধিদলের পাশাপাশি চীন, আফগানিস্তানের তালেবান সরকার, হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুম প্রতিরোধে নতুন আইন আনছে সরকার, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব
    Next Article কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে শেষ ষোলোয় আর্জেন্টিনা, মেসির রেকর্ড

    Related Posts

    জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    জুলাই ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬