Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    জুলাই ৪, ২০২৬

    খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

    জুলাই ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সৌদির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুথিদের
    আন্তর্জাতিক

    সৌদির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুথিদের

    By adminজুলাই ৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশটির বিরুদ্ধে হামলার চেষ্টা হলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

    শুক্রবার (৩জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নামে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

    হুথিদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক উড়োজাহাজের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে।

    এক ভিডিওবার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে আগ্রাসনের যেকোনো প্রচেষ্টার জবাবে স্থল ও সমুদ্রে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

    তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতেই সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

    এর আগে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, ইরানি উড়োজাহাজটি নিরাপদে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং পরে তেহরানে ফিরে যায়।

    হুথিদের দাবি, ওই বিমানে থাকা তাদের প্রতিনিধিদলের সদস্যরা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফর করেছিলেন।

    তবে সৌদি আরবের পক্ষ থেকে হুথিদের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে হুথিদের দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

    সূত্র: আল জাজিরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর
    Next Article ৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে গোল পেল মিশর

    Related Posts

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাই ৪, ২০২৬

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    জুলাই ৪, ২০২৬

    খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

    জুলাই ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

    চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬