Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    জুলাই ৩, ২০২৬

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    জুলাই ৩, ২০২৬

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    জুলাই ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
    খেলা

    শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

    By adminজুলাই ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেষ বাঁশি বাজার আগমুহূর্তে নাটকীয় মোড় নেয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ। ইনজুরি সময়ে ক্রোয়েশিয়া সমতাসূচক গোল করলেও ভিএআরের সহায়তায় সেটি অফসাইডের কারণে বাতিল হয়। আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল।

    শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে।

    ম্যাচের ৬৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় পর্তুগাল। এরই ধারাবাহিকতায় পেনাল্টি থেকে সমতা ফেরান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

    সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কোচ রবার্তো মার্তিনেজের বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত কাজে দেয়।

    ৯৪তম মিনিটে বাম প্রান্ত থেকে রাফায়েল লিয়াওর নিখুঁত ক্রস বক্সে পেয়ে শক্তিশালী হেডে বল জালে জড়ান বদলি ফরোয়ার্ড গনসালো রামোস। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

    এরপর যোগ করা সময়ের একেবারে শেষ দিকে কর্নার থেকে জোয়াও নেভেসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া বলে মনে হয়েছিল। তবে ভিএআরের পর রেফারি মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখে গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে ইগর মাতানোভিচ বল স্পর্শ করার সময় মারিও পাশালিচ অফসাইড অবস্থানে ছিলেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

    গোল বাতিলের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়ে ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। শেষ মুহূর্তে আরও একটি কর্নার পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি তারা।

    শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। রোনালদোর সমতাসূচক গোল ও গনসালো রামোসের জয়সূচক হেডে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে রবার্তো মার্তিনেজের দল। অন্যদিকে, শেষ মুহূর্তের ভিএআর নাটকীয়তার হতাশা নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
    Next Article তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি: ইয়াও ওয়েন

    Related Posts

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    জুলাই ৩, ২০২৬

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    জুলাই ৩, ২০২৬

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    জুলাই ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    বছর ব্যবধানে পেঁয়াজ-রসুনে স্বস্তি, বেড়েছে কাঁচামরিচ-তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬