Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
    অপরাধ

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    By adminজুলাই ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাবনার সাঁথিয়ায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোর উপজেলার আতাইকুলা থানার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইলে ছবি ধারণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগী ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে মামুন ও জুয়েলের নামে আতাইকুলা থানার মামলা করেন।

    এদিকে ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (১ জুলাই) রাতে মামুনের বাড়ি আগুনে পুড়িয়ে দেয় এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুয়েলের বাড়ি ভাঙচুর করে।

    অভিযুক্ত মামুন ও জুয়েল বিলকুলা গ্রামের বাসিন্দা। এর মধ্যে মামুন দুই সন্তানের জনক এবং জুয়েল ৩ সন্তানের বাবা।

    এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র: আরটিভি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    Related Posts

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬