Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    জাতীয়

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    By adminজুলাই ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য। একটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলেও তা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না।

    বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ নিশ্চিত করা।

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি ঢাকা ও তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। অন্যদিকে বিরোধী দলের কোনো নেতা ব্যক্তিগতভাবে ইরান সফর করলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।

    তিনি বলেন, গত ১৭ বছরে যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গেও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে অর্থ ফেরত আনার জন্য নির্ধারিত আন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে এবং এটি রাতারাতি সম্পন্ন হওয়ার বিষয় নয়। এ কার্যক্রম চলমান রয়েছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    চীনের প্রস্তাবিত ‘টু প্লাস টু’ বৈঠক এবং করিডোর প্রস্তাব সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। দেশের স্বার্থ সংরক্ষিত হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
    Next Article হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    Related Posts

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬