Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার, রয়েছে অন্তত ২০টি পরোয়ানা

    জুন ৩০, ২০২৬

    অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান

    জুন ৩০, ২০২৬

    ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার ট্রাফিক মামলা

    জুন ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এআই ক্যামেরায় এ পর্যন্ত ১ হাজার ৫০০ ট্রাফিক মামলা: ডিএমপি
    জাতীয়

    এআই ক্যামেরায় এ পর্যন্ত ১ হাজার ৫০০ ট্রাফিক মামলা: ডিএমপি

    By adminজুন ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীতে ট্রাফিক আইন প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এআই ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে আগে ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। মঙ্গলবার আরও চারটি সংযুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও এআই ক্যামেরা স্থাপন করা হবে।

    তিনি জানান, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের মোবাইল ফোনে বার্তা পাঠানো হবে। পাশাপাশি ডাকযোগেও মামলার কাগজপত্র পাঠানো হবে। জরিমানার অর্থ ট্রাফিক অফিসে জমা হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে হালনাগাদ হবে।

    ডিএমপি কমিশনারের তথ্য অনুযায়ী, বর্তমানে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় করা প্রায় ৩৮ হাজার মামলা (সমন) নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

    তিনি বলেন, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমেছে। একই সঙ্গে চালকদের লেন মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল অনুসরণে উৎসাহিত করতে এআই ক্যামেরা কার্যকর ভূমিকা রাখছে।

    ডিএমপি কমিশনার আরও বলেন, এ প্রযুক্তির মাধ্যমে গতিসীমা অতিক্রম, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। এরপর কমান্ড সেন্টার থেকে ডিজিটাল পদ্ধতিতে ই-প্রসিকিউশন বা মামলা করা হবে, যা সংশ্লিষ্ট চালক বা যানবাহনের মালিক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এতে সড়কে ট্রাফিক পুলিশের ঝুঁকি নিয়ে যানবাহন থামানোর প্রয়োজনও কমে আসবে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ডিএমপির পক্ষে রাজধানী থেকে ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণ সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান
    Next Article দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার

    Related Posts

    ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার, রয়েছে অন্তত ২০টি পরোয়ানা

    জুন ৩০, ২০২৬

    অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান

    জুন ৩০, ২০২৬

    ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার ট্রাফিক মামলা

    জুন ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার, রয়েছে অন্তত ২০টি পরোয়ানা

    অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান

    ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার ট্রাফিক মামলা

    ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬