Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি

    জুন ২৯, ২০২৬

    পিরোজপুর-ভোলার দুই কলেজের নাম হচ্ছে শহীদ জিয়ার নামে

    জুন ২৯, ২০২৬

    ৫ আগস্ট ঢাকায় গণমিছিলের ডাক জামায়াতের

    জুন ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্লাস্টিক শিল্পের কাঁচামালে শুল্ক বাড়ছে না, ৫ শতাংশই বহাল
    জাতীয়

    প্লাস্টিক শিল্পের কাঁচামালে শুল্ক বাড়ছে না, ৫ শতাংশই বহাল

    By adminজুন ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের দুটি প্রধান কাঁচামাল পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) ও পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবের পর এ দুই কাঁচামালের আমদানি শুল্ক আবারও ৫ শতাংশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর প্রস্তাব দেন। পরে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আশ্বাস দেন।

    অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

    প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত পিভিসি ও পিইটি রেজিনের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ করার প্রস্তাব পুনর্বিবেচনা করে তা ৫ শতাংশে রাখার প্রয়োজন রয়েছে।

    পিভিসি ও পিইটি রেজিন দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল। এগুলো দিয়ে পাইপ, ফিটিংস, পানির ট্যাংক, দরজা-জানালা, বৈদ্যুতিক তার ও ক্যাবলের ইনসুলেশন, খাদ্য ও পানীয়ের বোতল, ওষুধ ও বিভিন্ন ভোক্তাপণ্যের প্যাকেজিংসহ নানা ধরনের শিল্পপণ্য তৈরি হয়।

    খাতসংশ্লিষ্টদের মতে, এ দুই কাঁচামালের ওপর আমদানি শুল্ক বাড়ানো হলে প্লাস্টিক শিল্পের পাশাপাশি নির্মাণ, প্যাকেজিং, বিদ্যুৎ, ইলেকট্রনিকস, স্বাস্থ্যসেবা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, পোশাক ও অটোমোবাইল খাতেও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

    তাদের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৫ লাখ মেট্রিক টন পিভিসি রেজিন এবং সাড়ে ৩ লাখ মেট্রিক টন পিইটি রেজিনের চাহিদা রয়েছে। মোট চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আমদানি শুল্ক বৃদ্ধি উৎপাদন ব্যয়ের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারত।

    ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ১০ শতাংশ হলে পাইপ, ফিটিংস, পানির ট্যাংক, পানীয় বোতল, প্যাকেজিং সামগ্রী, বৈদ্যুতিক ক্যাবলের ইনসুলেশন, কৃত্রিম চামড়া, জুতা এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যেত। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে পড়তে পারত।

    প্রধানমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাজেটের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী পিভিসি ও পিইটি রেজিনসহ কয়েকটি খাতের আমদানি শুল্ক কমানোর আশ্বাস দেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
    Next Article ‘কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পাচারকৃত অর্থ ফেরালে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়াবে’

    Related Posts

    ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি

    জুন ২৯, ২০২৬

    পিরোজপুর-ভোলার দুই কলেজের নাম হচ্ছে শহীদ জিয়ার নামে

    জুন ২৯, ২০২৬

    ৫ আগস্ট ঢাকায় গণমিছিলের ডাক জামায়াতের

    জুন ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি

    পিরোজপুর-ভোলার দুই কলেজের নাম হচ্ছে শহীদ জিয়ার নামে

    ৫ আগস্ট ঢাকায় গণমিছিলের ডাক জামায়াতের

    শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬