Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    জুন ২৯, ২০২৬

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    জুন ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ
    শেয়ারবাজার

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    By adminজুন ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একটি দাপ্তরিক কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। কমিশনের দশম তলায় বরাদ্দ করা ওই কক্ষে প্রয়োজনীয় আসবাবপত্র ও অফিস সরঞ্জামও স্থাপন করা হয়েছে। বিশেষ প্রয়োজনে তিনি এ কক্ষ থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

    রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে তানভীর গনি বিএসইসি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথমে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনার তানভীর হাবিব রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কমিশনের নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে দেশের শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, নিয়ন্ত্রক কার্যক্রম এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কমিশনে বরাদ্দ পাওয়া নিজ দাপ্তরিক কক্ষ পরিদর্শন করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

    জানা গেছে, শেয়ারবাজার-সংক্রান্ত নীতিনির্ধারণী কার্যক্রম, সংস্কার উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তিনি সময়ে সময়েই এ কক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করবেন।

    পেশাগত জীবনে তানভীর গনি হংকংভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। হেজ ফান্ড ও প্রাইভেট ইকুইটি খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ বিনিয়োগ বিশেষজ্ঞ আন্তর্জাতিক পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানে সুপরিচিত।

    গত ২ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের শেয়ারবাজার সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে তিনি বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দীর্ঘমেয়াদি সংস্কার রোডম্যাপ মূল্যায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের পুঁজিবাজারকে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে আরও দৃশ্যমান করে তোলার প্রচেষ্টা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’
    Next Article করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    Related Posts

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    জুন ২৯, ২০২৬

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    জুন ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬