Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রশিক্ষণ দেবে বিএসইসি
    বিজনেস

    মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রশিক্ষণ দেবে বিএসইসি

    By adminজুন ২৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার তথা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    রোববার (২৮ জুন) বিএসইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির উদ্যোগে চারটি ব্যাচে মোট ২০৮ জন অংশগ্রহণকারীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

    প্রশিক্ষণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেট সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-সহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন আইন, বিধি ও নীতিমালা বিষয়ে আলোচনা করা হবে।

    প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া।

    বিএসইসি জানায়, কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন নিয়মিতভাবে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচূড়ান্ত বিশ্বকাপের শেষ ৩২, নকআউটে একাধিক হাইভোল্টেজ লড়াই
    Next Article নদী থেকে দুই মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

    Related Posts

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬