Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্রাজিলের সামনে জয়-ড্র, স্কটল্যান্ডের সামনে ‘করো না হয় মরো’ সমীকরণ
    খেলা

    ব্রাজিলের সামনে জয়-ড্র, স্কটল্যান্ডের সামনে ‘করো না হয় মরো’ সমীকরণ

    By adminজুন ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নকআউট নিশ্চিতের লড়াই এখন শেষ ম্যাচের অপেক্ষায়। এক ম্যাচ হাতে রেখেই হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড-এই তিন দলের সামনে এখনও শেষ বত্রিশে ওঠার সুযোগ খোলা রয়েছে।

    আগামীকাল বৃহস্পতিবার (২৪জুন) ভোরে গ্রুপের শেষ রাউন্ডের দুই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি। এই দুই ম্যাচের ফলেই ঠিক হবে ‘সি’ গ্রুপ থেকে কোন দুই দল সরাসরি নকআউটে যাবে।

    পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমীকরণ তুলনামূলক সহজ। স্কটল্যান্ডের বিপক্ষে জিততে পারলে তো বটেই, ড্র করলেও শেষ বত্রিশ নিশ্চিত হবে সেলেসাওদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ই সবচেয়ে নিরাপদ পথ। যদিও মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জেতে, সেক্ষেত্রে গোল ব্যবধানে ব্রাজিলকে টপকে শীর্ষস্থান দখল করার সুযোগ থাকবে আফ্রিকান দলটির সামনে।

    মরক্কোর অবস্থানও বেশ সুবিধাজনক। হাইতির বিপক্ষে শুধু ড্র করলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। তবে গ্রুপসেরা হতে চাইলে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের দিকে। ব্রাজিল যদি পয়েন্ট হারায় কিংবা মরক্কো বড় ব্যবধানে জেতে, তাহলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।

    অন্যদিকে স্কটল্যান্ডের সামনে সমীকরণ একেবারেই পরিষ্কার—ব্রাজিলকে হারাতে হবে। তবেই নিশ্চিত হবে শেষ বত্রিশ। ড্র করলে তাদের পয়েন্ট হবে ৪, কিন্তু তখন সরাসরি ওঠা সম্ভব হবে না। সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থান পাওয়া দলের তালিকায় জায়গা পাওয়ার আশা নিয়ে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

    সব মিলিয়ে, ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে সবচেয়ে বড় চাপটা স্কটল্যান্ডের ওপরই। আর ব্রাজিলের সামনে সুযোগ—একটি ড্রয়েই নকআউট, আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথও অনেকটাই পরিষ্কার।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশজুড়ে ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
    Next Article চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    ব্রাজিলের সামনে জয়-ড্র, স্কটল্যান্ডের সামনে ‘করো না হয় মরো’ সমীকরণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬