Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব
    আন্তর্জাতিক

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    By adminজুন ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলে দাবি করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর আলজাজিরার।

    চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। আমি নিজেই ভার্সাইয়ে এতে স্বাক্ষর করেছি। এইমাত্র এটি সই হলো।’

    এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের কয়েকটি আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে প্রস্তুত করা সমঝোতা স্মারকের চূড়ান্ত পাঠ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছেন।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে ট্রাম্পকে ভার্সাই প্রাসাদে বসে চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যায়।

    ভিডিওর ক্যাপশনে ম্যাক্রোঁ লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ সুগম করবে এবং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ তৈরি করবে।’

    আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির অবসান এবং অবরুদ্ধ নৌপথ সচল হওয়ার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনাও তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি
    Next Article উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    Related Posts

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬

    জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন : আইনমন্ত্রী

    জুন ২১, ২০২৬

    তিউনিশিয়াকে উড়িয়ে জাপানের দাপুটে জয়

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬