Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে

    জুন ১৪, ২০২৬

    অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    জুন ১৪, ২০২৬

    দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 14
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রতি মাসে ১০-১২ হামলার অভিযোগ, উদ্বেগে ইন্টারনেট সেবাদাতারা,শাস্তির দাবি
    জাতীয়

    প্রতি মাসে ১০-১২ হামলার অভিযোগ, উদ্বেগে ইন্টারনেট সেবাদাতারা,শাস্তির দাবি

    By adminজুন ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

    রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ দাবি জানান।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

    সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিনুল হাকিম জানান, বর্তমানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২টি হামলার ঘটনা ঘটছে। একটি পপ (পয়েন্ট অব প্রেজেন্স) কেন্দ্রের মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা দেওয়া হয়। কোনো নেটওয়ার্ক দখল বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে একজন উদ্যোক্তার ২৫ থেকে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে চাঁদা দিয়েই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    আইএসপিএবির নেতারা জানান, হামলার সময় একদল দুর্বৃত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হন এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতি হয়।

    সংগঠনটির নেতারা বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের হামলা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    সংবাদ সম্মেলনে আইএসপিএবি সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

    এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের হামলা বা নাশকতার ঘটনা ঘটলে স্থানীয় থানাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

    সংবাদ সম্মেলনে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম এবং এস এম সাইফুল ইসলাম সেলিমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    আইএসপিএবি আশা প্রকাশ করেছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের নিরাপদ বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রাথমিকের শিক্ষক বদলি যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ
    Next Article রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    Related Posts

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে

    জুন ১৪, ২০২৬

    অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    জুন ১৪, ২০২৬

    দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে

    অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬