Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের, ফেরার অপেক্ষায় সমর্থকরা
    খেলা

    নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের, ফেরার অপেক্ষায় সমর্থকরা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিফা বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। পায়ের পেছনের পেশিতে (কাফ) চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মরক্কোর বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এমনকি গ্রুপ পর্বের পুরোটা সময়ও তিনি মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

    শনিবার নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে দ্রুত ফিট হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।’

    এই মন্তব্য থেকে স্পষ্ট, এখনও পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

    গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের পরবর্তী দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। যদিও চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি নেইমার, তবুও তার অভিজ্ঞতার মূল্যায়ন করেই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।

    এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘সে আমাদের দলে থাকা তরুণ খেলোয়াড়দের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হতে পারে।’

    নেইমারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্রাজিলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রও। তিনি বলেন, ‘নেইমার আমাকে অনুপ্রাণিত করে। আমরা সবাই তাকে দ্রুত মাঠে ফিরে পেতে চাই।’

    অন্যদিকে, নেইমারের অনুপস্থিতিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছে না মরক্কো। দলটির কোচ মোহাম্মদ উয়াহবি জানিয়েছেন, নেইমার থাকুক বা না থাকুক—দুই পরিস্থিতির জন্যই তাদের প্রস্তুতি রয়েছে।

    তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি আক্ষেপ করে বলেন, ‘আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলতে চাই, আর নেইমার তাদেরই একজন।’

    এখন ব্রাজিল সমর্থকদের অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরবেন তাদের অন্যতম বড় তারকা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
    Next Article ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬