Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 12
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু
    অপরাধ

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    By adminজুন ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী বলে জানিয়েছে দলীয় সূত্র।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, নিহত রফিক গাজী বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

    লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং স্থানীয়রা এ বিষয়ে মুখ খুলতে অনাগ্রহ দেখাচ্ছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    Related Posts

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

    জুন ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬