Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর
    জাতীয়

    একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর

    By adminজুন ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্যক্তিগত ব্যবহারের একাধিক মোটরযান থাকলে মালিককে পরিবেশগত সারচার্জ বা পরিবেশ কর দিতে হবে বলে প্রস্তাব করেছে সরকার। নতুন এ সারচার্জ আদায়ের দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির ফিটনেস, নিবন্ধন বা পুনর্নিবন্ধন ফি পরিশোধের সময়ই এই কর পরিশোধ করতে হবে।

    বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন।

    প্রস্তাব অনুযায়ী, ব্যক্তিগত মোটরযান বলতে মূলত প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসকে বোঝানো হয়েছে। পরিবেশ করের পরিমাণ নির্ধারণ হবে একই মালিকের গাড়ির সংখ্যা এবং গাড়ির ইঞ্জিন সক্ষমতা (সিসি) বা মোটরশক্তির (কিলোওয়াট) ভিত্তিতে। সিসিভেদে পরিবেশ কর

    ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য পরিবেশ কর ২৫ হাজার টাকা; ১৫০০ সিসির বেশি কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা ও ২০০০ সিসির বেশি কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা।

    ২৫০০ সিসির বেশি কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট পর্যন্ত গাড়ির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা; ৩০০০ সিসির বেশি কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াট পর্যন্ত গাড়ির জন্য ২ লাখ টাকা ও ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য পরিবেশ কর নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। একাধিক গাড়ি থাকলে যেভাবে কর দিতে হবে

    ফাইন্যান্স বিল অনুযায়ী, একাধিক ব্যক্তিগত গাড়ির মালিকদের ক্ষেত্রে যে গাড়িটির ওপর সর্বনিম্ন হারে পরিবেশ কর প্রযোজ্য হবে, সেই গাড়িটি ছাড়া বাকি সব গাড়ির বিপরীতে পরিবেশ কর পরিশোধ করতে হবে।

    অর্থাৎ, একজন ব্যক্তির একাধিক গাড়ি থাকলে সবচেয়ে কম করযোগ্য গাড়িটির জন্য ছাড় মিলবে, তবে অন্য সব গাড়ির জন্য নির্ধারিত হারে পরিবেশ কর দিতে হবে।

    প্রস্তাবে আরও বলা হয়েছে, পরিবেশগত সারচার্জ অন্য কোনো করের সঙ্গে সমন্বয়যোগ্য হবে না। এছাড়া কোনো করদাতার নামে যদি বিআরটিএ থেকে একাধিক বছরের ফিটনেস সনদপ্রাপ্ত গাড়ি নিবন্ধিত থাকে, তাহলে আয়কর রিটার্নের সঙ্গে পরিবেশ কর-সংক্রান্ত তথ্য ও প্রমাণপত্র সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনারের কাছে জমা দিতে হবে।

    সরকারের মতে, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বৃদ্ধির ফলে পরিবেশের ওপর বাড়তি চাপ মোকাবিলা এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা উৎসাহিত করতেই এ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২০২৬-২৭ অর্থবছরের অর্থ বিল স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
    Next Article বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    Related Posts

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬