Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    জুন ১১, ২০২৬

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    জুন ১১, ২০২৬

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    জুন ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 12
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় ৬ শিশুর মৃত্যু : আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার
    জাতীয়

    জাতীয় ৬ শিশুর মৃত্যু : আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার

    By adminজুন ১০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় ৬ শিশুর মৃত্যু : আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার
    আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শোকজের যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

    বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর যে জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সরকার সন্তুষ্ট নয়। সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    এ ব্যাপারে আলোচনা করে কী ব্যবস্থা নেওয়া যায়, শিগগিরই সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়।

    ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

    প্রতিবেদনে বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না; পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও অপ্রতুল ও অনিয়মিতভাবে পরিচালিত হতো।

    তদন্তে আরও বলা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। গুরুতর অবস্থার পরও সময়মতো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে নবজাতকদের শারীরিক অবস্থা জন্মের পর সুস্থ ছিল বলে উল্লেখ করা হয়।

    পাশাপাশি বলা হয়, প্রসব-পরবর্তী জটিলতার জন্য বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজনীয়তা ছিল না। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ঘাটতি ছিল বলে তদন্তে উঠে আসে। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব ও প্রশাসনিক ত্রুটির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ করা হয়েছিল

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশামীম ওসমানসহ ১২ জনের মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
    Next Article বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)–এর বৈঠক অনুষ্ঠিত

    Related Posts

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    জুন ১১, ২০২৬

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    জুন ১১, ২০২৬

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    জুন ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬