Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল

    জুন ৯, ২০২৬

    রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

    জুন ৯, ২০২৬

    কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

    জুন ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের
    জাতীয়

    রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

    By adminজুন ৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

    মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া সফরের সময় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। সেখানে আগামী বছরের মধ্যে কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে রুশ পক্ষ এ বিষয়ে দ্রুত কাজ করার আগ্রহ প্রকাশ করে।

    উভয় দেশই শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

    জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার বাজারে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির সম্ভাবনা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কৃষি ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সফরে রয়েছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
    Next Article ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল

    Related Posts

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল

    জুন ৯, ২০২৬

    কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

    জুন ৯, ২০২৬

    বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে ক্ষোভ প্রধানমন্ত্রীর, দায়ীদের বের করার নির্দেশ

    জুন ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল

    রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

    কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

    বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে ক্ষোভ প্রধানমন্ত্রীর, দায়ীদের বের করার নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫