Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

    জুন ৪, ২০২৬

    মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

    জুন ৩, ২০২৬

    নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ

    জুন ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
    জাতীয়

    মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

    By adminজুন ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মিরপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তার যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। মঙ্গলবার (৩ জুন) তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

    প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    এদিকে এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে জুডিশিয়াল তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

    ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের ‘অবহেলা’র বিষয়টি গণমাধ্যমে আসে। নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর নূরজাহান বেগমের যে ছেলে যুগ্ম সচিব, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন, সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো পড়ে গেছে।

    পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখেছেন।

    এ ঘটনার পর আবার আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনটি। ২০২৩ সালে এ আইনের বিধিমালাও করা হয়। আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। পিতা-মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
    Next Article বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

    Related Posts

    বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

    জুন ৪, ২০২৬

    নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ

    জুন ৩, ২০২৬

    হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

    জুন ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

    মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

    নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ

    হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫