Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পরকীয়ার টানে মা চলে গেছেন, বাবার কবরের পাশে বসে দিন কাটে দুই শিশুর
    সারাদেশ

    পরকীয়ার টানে মা চলে গেছেন, বাবার কবরের পাশে বসে দিন কাটে দুই শিশুর

    By adminজুন ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের দুই শিশু মেহেদী ও মাইনুলের জীবন এখন চরম অনিশ্চয়তায়। মায়ের সংসার ত্যাগ এবং বাবার মৃত্যুর পর তারা এখন বৃদ্ধ দাদির আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটির মা আসমা বেগম কিছুদিন আগে পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে সন্তানদের কোনো খোঁজখবর নেননি তিনি।

    পরিবারের সদস্যরা জানান, মা চলে যাওয়ার পর প্রতিবন্ধী বাবা নাসির হাওলাদারই সন্তানদের দেখাশোনা করতেন। কিন্তু সম্প্রতি বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এরপর থেকেই দুই শিশুর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

    বর্তমানে শিশু দুটির দায়িত্ব পালন করছেন তাদের ষাটোর্ধ্ব দাদি রিজিয়া বেগম। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারেন না। স্থানীয়দের সহযোগিতা এবং ভিক্ষা করে কোনোভাবে নিজের ও নাতিদের খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

    স্থানীয়রা জানান, বড় ছেলে মেহেদী বুদ্ধিপ্রতিবন্ধী। দুই ভাই স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়লেও অর্থাভাবে তাদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক সময় তাদের পর্যাপ্ত খাবারও জোটে না।

    এলাকাবাসীর ভাষ্য, দুই শিশুকে প্রায়ই তাদের বাবার কবরের পাশে বসে থাকতে দেখা যায়। তারা এখনও বাবার মৃত্যু পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও তাকে খুঁজে ফেরে।

    স্থানীয় সচেতন মহল, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতি শিশু দুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, প্রয়োজনীয় সহায়তা পেলে দুই শিশুর শিক্ষা, পুষ্টি ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

    শিশু দুটির দাদি রিজিয়া বেগমের বিকাশ/নগদ নম্বর: ০১৩২৪৯৯৭৩৯৫।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে’
    Next Article বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, ইউনিটপ্রতি বিদ্যুতের দাম এখন ১০ টাকা ৬৩ পয়সা

    Related Posts

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫