Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৯, ২০২৬

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    এপ্রিল ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘জামায়াত ইসলামী নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নির্মূল হয়ে গেছে’
    রাজনীতি

    ‘জামায়াত ইসলামী নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নির্মূল হয়ে গেছে’

    By adminএপ্রিল ২৬, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীকে নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নির্মূল হয়ে গেছে। শুধু নির্মূল নয় বরং গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজ বা আগামীতেও যারা জামায়াতে ইসলামী নির্মূল করার চেষ্টা করবে দেশবাসী তাদেরকেও নির্মূল করবে। তিনি বলেন, কোনো নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দলকে নির্মূল করার ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের পথে যারাই গেছে তারাই হারিয়ে যেতে হয়েছে। বিএনপিও যদি ফ্যাসিবাদের পথে চলে তবে অস্তিত্ব খুঁজে পাওয়া মশকিল হয়ে যাবে।

    শনিবার (২৫ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে অনুষ্ঠিত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মত জামায়াতে ইসলামী কেবলমাত্র একটি গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক আদর্শিক সুশৃঙ্খল সংগঠন। জামায়াতে ইসলামীর প্রতি জনগণের আগ্রহ, আস্থা ও ভালোবাসা থেকে পতিত আওয়ামী লীগের মতোই বিএনপিরও মাথা খারাপ হয়ে গেছে। যার কারণে তারাও আওয়ামী লীগের মতোই জামায়াতে ইসলামী নির্মূলের টার্গেট করছে। তবে জামায়াতে ইসলামী নির্মূল হয়নি, হবে না। জামায়াতে ইসলামী এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করে আসছে এবং করবে।

    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্র যন্ত্র বা অস্ত্র ও পেশি শক্তি প্রয়োগ করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায় না, যাবে না। জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবেই, যতক্ষণ না মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়।

    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে যখন বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করতে চাচ্ছে তার জন্য সংসদে এবং রাজপথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামী জনগণের দাবি আদায়ে কোনো অপশক্তির কাছে মাথানত করে না, করবে না। জামায়াতে ইসলামীকে নির্মূলের ভয় না দেখিয়ে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের করে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, একটি দল রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে আরেকটি নিয়মতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক দলকে নির্মূল করার ঘোষণা দিতে পারে। তিনি বলেন, সরকারকে ফ্যাসিবাদের ভূতে ধরার কারণে সরকারের মন্ত্রী ও সরকার দলীয় নেতারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। সরকার গণরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে। ঐ পথ কারো জন্য শুভ নয় সতর্ক করে তিনি সরকারকে ফ্যাসিবাদের পথ পরিহার করে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান করতে আহ্বান জানান।

    কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ডক্টর মোবারক হোসাইনের সভাপতিত্বে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবা-মুগদা জোনের থানা আমীরবৃন্দ যথাক্রমে মতিউর রহমান, আব্দুল বারী অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রওশন জামান, মাওলানা মো. ইসাহাক মোহাম্মদ ইয়াকুব আলী সহ সবুজবাগ ও মুগদা জোনের বিভিন্ন থানা সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাবা আর্থিক কেলেঙ্কারিতে জেলে, নিজেকে জড়াতে চান না নায়িকা পূজা চেরি—————————–
    Next Article তালিকাভুক্ত কোম্পানি পরিদর্শনে ডিএসইকে আরও ক্ষমতা দিচ্ছে বিএসইসি

    Related Posts

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৯, ২০২৬

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    সংসদে অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    শনিবার থেকে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫