Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যান পদে বড় পরিবর্তনের প্রস্তুতি, উঠছে বয়সসীমা
    বিজনেস

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যান পদে বড় পরিবর্তনের প্রস্তুতি, উঠছে বয়সসীমা

    By adminএপ্রিল ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। চেয়ারম্যান নিয়োগে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করেই এ পরিবর্তনের প্রক্রিয়া এগোচ্ছে।

    বর্তমানে বিএসইসি চেয়ারম্যান পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর এবং আইডিআরএ চেয়ারম্যানের ক্ষেত্রে ৬৭ বছর নির্ধারিত রয়েছে। তবে আইন সংশোধনের মাধ্যমে এ সীমা বাতিলের প্রস্তাব এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন সংসদের চলতি অধিবেশনেই এটি পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।

    সংশোধন কার্যকর হলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর চেয়ারম্যান নিয়োগে বয়স আর বাধা থাকবে না। এতে দীর্ঘদিনের করপোরেট অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবীদের নিয়োগের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তুতি চলছে। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য নিয়োগ পান এবং বর্তমানে দায়িত্বে আছেন।

    অন্যদিকে আইডিআরএ চেয়ারম্যান পদে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া এম আসলাম আলম চলতি বছরের ২ মার্চ পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।

    নতুন চেয়ারম্যান হিসেবে সম্ভাব্য নামের তালিকায় উঠে এসেছে পেশাদার হিসাববিদ মাসুদ খান। তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক এবং ক্রাউন সিমেন্ট গ্রুপ-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দীর্ঘ করপোরেট জীবনে তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং সিঙ্গার বাংলাদেশসহ একাধিক প্রতিষ্ঠানে বোর্ড পর্যায়ে কাজ করেছেন।

    শিক্ষাগতভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই) থেকে এফসিএ ও ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিডব্লিউএআই) থেকে এফআইসিডব্লিউএ ডিগ্রি অর্জন করেছেন।

    করপোরেট গভর্নেন্স, অডিট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ও ট্যাক্সেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

    সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন—নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে শেষ পর্যন্ত কে বসছেন। সংশ্লিষ্টদের মতে, আইন সংশোধন সম্পন্ন হলেই এ বিষয়ে চিত্র আরও স্পষ্ট হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প
    Next Article ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল টমাস অ্যালেন?

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬