Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মাদকের বিস্তার রোধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর
    জাতীয়

    মাদকের বিস্তার রোধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাদক ও তামাকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

    তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। শুধু আইন প্রয়োগ নয়, গণমাধ্যমের শক্তিশালী প্রচারণার মাধ্যমেই মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব।

    তিনি চলচ্চিত্র, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক বা তামাক ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিত করার আহ্বান জানান। তার মতে, এসব কনটেন্ট তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    এ সময় ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে তাদের সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম ও বিনোদন মাধ্যমে এসব উপাদানের উপস্থাপনা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

    তথ্যমন্ত্রী মানসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, সরকার মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা প্রশংসনীয় এবং সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

    এ সময় তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা
    Next Article ডিজেল-অকটেন আমদানির সিদ্ধান্ত সরকারের

    Related Posts

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬