Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬

    যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    এপ্রিল ২১, ২০২৬

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক, উন্নয়ন নিয়ে আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    জাতীয়

    যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    By adminএপ্রিল ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনায় রয়েছে। ‘আমরা আশা করি, এটি যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে,’ বলেন তিনি।

    তিনি জানান, প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে এবং আসন্ন ঈদে তা কার্যকর করা হবে। এছাড়া ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে, বিশেষ করে টয়লেট ব্যবস্থার মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    উপদেষ্টা বলেন, ভাড়া বাড়ানোর প্রভাব শুধু বাসেই সীমাবদ্ধ নয়, বরং ট্রাক ভাড়ার মাধ্যমে সামগ্রিক জীবনযাত্রার ব্যয়েও এর প্রভাব পড়বে। তিনি বলেন, ‘সরকার শুধু ভোক্তার নয়, ব্যবসায়ীদেরও সরকার। যারা বাস ও ট্রাক চালান, তারাও এ দেশের নাগরিক-তাদের স্বার্থও বিবেচনায় নিতে হবে।’

    জাহেদ উর রহমান বলেন, আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য আইএমএফের সঙ্গে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যু তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের, সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত কিন্তু অটল থাকবে। শুধু সেটা নয়, প্রয়োজনে টিসিবির মাধ্যমে আরও অনেক বেশি মানুষকে তাদের খাদ্যসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

    সুতরাং সরকার জনগণের পাশে নিশ্চয়ই থাকবে।

    ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় আটটি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটা একটা কঠিন সিদ্ধান্ত—মানে আমরা যখন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্য নয়, এটা হাঁটার জন্য; নামই ফুটপাত।

    কিন্তু আমাদের এই সংকট যেহেতু আছে, তাদের কীভাবে আমরা কোনোভাবে প্রোভাইড করতে পারি সেই চেষ্টাটা চলছে।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর জন্য মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা ছাড়া আরও অনেকগুলো জেলায় এটা করা হয়েছে। রেজিস্ট্রেশন হলেও সবগুলো জায়গা থেকে এখন পর্যন্ত সরাসরি জ্বালানি গ্রহণ করা যাবে না।

    রেজিস্ট্রেশন হয়ে থাকলে ঢাকার যেসব উন্মুক্ত পাম্প আছে সেগুলোতে গ্রহণ করতে পারবে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ১ লাখ ৭০ হাজার প্লাস।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক, উন্নয়ন নিয়ে আলোচনা
    Next Article বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    Related Posts

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক, উন্নয়ন নিয়ে আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপ, পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    এপ্রিল ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক, উন্নয়ন নিয়ে আলোচনা

    ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপ, পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫