Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    এপ্রিল ২২, ২০২৬

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তনের উদ্যোগ, ফিরবে নীল-অলিভ সংমিশ্রণ
    জাতীয়

    পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তনের উদ্যোগ, ফিরবে নীল-অলিভ সংমিশ্রণ

    By adminএপ্রিল ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙে আবারও পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

    এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ ও প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

    পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রং নির্ধারণের উদ্যোগ নেন।

    নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ব্যতীত অন্যান্য ইউনিটের শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং রাখা হয়েছে ‘টিসি টুইল খাকি’।

    এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির জন্য খসড়াও ইতোমধ্যে পাঠানো হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এ পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ
    Next Article এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

    Related Posts

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    এপ্রিল ২২, ২০২৬

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫