Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    জুন ৯, ২০২৬

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রথমবার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী দল
    খেলা

    প্রথমবার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী দল

    By adminএপ্রিল ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঐতিহাসিক এক জয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

    সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে শ্রীলঙ্কা নারী দল। জবাবে বাংলাদেশ ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

    লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন সুলতানা।

    এরপর শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস গড়ার চেষ্টা করলেও জ্যোতি ১৩ রান করে আউট হন।

    চতুর্থ উইকেটে সুপ্তা ও সোবহানা মোস্তারির ৮৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ইনজুরির কারণে সোবহানা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৪১ রান করেন। পরে স্বর্ণা আক্তারকে নিয়ে সুপ্তা আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

    সেঞ্চুরির পথে থাকা সুপ্তা ১২৭ বলে ৮৬ রান করে আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষদিকে নাহিদ আক্তার ও সুলতানা খাতুন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

    এর আগে শ্রীলঙ্কার হয়ে ইমেশা দুলানি (৫২) ও হানসিমা করুণারত্ন (৫৪) হাফসেঞ্চুরি করেন। তবে শেষদিকে বাংলাদেশের বোলারদের চাপে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। শেষ ৪৫ রানে ৬ উইকেট হারায় তারা।

    বাংলাদেশের হয়ে রিতুমনি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা নেন ২টি উইকেট।

    এই জয়ের মাধ্যমে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কা নারী দলকে হারানোর কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ নারী দল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
    Next Article বগুড়ার বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Related Posts

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    জুন ৯, ২০২৬

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫