Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

    এপ্রিল ১৯, ২০২৬

    গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

    এপ্রিল ১৯, ২০২৬

    সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

    এপ্রিল ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, April 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
    রাজধানী

    গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

    By adminএপ্রিল ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মঈনুদ্দিন চৌধুরী। জানা গেছে, তিনি করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

    রোববার (১৯ এপ্রিল) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

    ওসি দাউদ হোসেন বলেন, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাসায় থাকে ভুক্তভোগী কিশোর ও তার পরিবার। পাশের ফ্ল্যাটে থাকেন মঈনুদ্দিন। সম্প্রতি বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ১২ বছর বয়সী ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। ঘটনাটি কাউকে না বলতে তাকে নানা রকম ভয়ভীতিও দেখান।

    এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঘুমের ভেতর সে কেঁদে ওঠে, ভয়ে চিৎকার করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর মধ্যেই আরও একবার ওই কিশোর মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয়।

    এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার গুলশান থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। সূত্র: জাগো নিউজ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
    Next Article তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

    Related Posts

    তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

    এপ্রিল ১৯, ২০২৬

    সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

    এপ্রিল ১৯, ২০২৬

    দেশে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ২১২ টাকা বাড়ল দাম

    এপ্রিল ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

    গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

    সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

    দেশে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ২১২ টাকা বাড়ল দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫