Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    জুন ৫, ২০২৬

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    জুন ৫, ২০২৬

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্মার্টফোন ব্যবহারে শীর্ষে কুমিল্লা, পিছিয়ে পঞ্চগড়: বিবিএস জরিপ
    জাতীয়

    স্মার্টফোন ব্যবহারে শীর্ষে কুমিল্লা, পিছিয়ে পঞ্চগড়: বিবিএস জরিপ

    By adminএপ্রিল ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ৬৪ জেলার মধ্যে স্মার্টফোন ব্যবহারের হারে শীর্ষস্থান দখল করেছে কুমিল্লা। জেলায় স্মার্টফোন ব্যবহারকারীর হার ৯৩ দশমিক ৭ শতাংশ।

    অন্যদিকে সর্বনিম্ন ব্যবহার লক্ষ্য করা গেছে পঞ্চগড় জেলায়, যেখানে এ হার মাত্র ৫০ দশমিক ১ শতাংশ।

    বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং ব্যক্তি ও খানা পর্যায়ে ব্যবহার ২০২৪-২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটিতে প্রথমবারের মতো জেলাভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

    জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী (৯০ দশমিক ৬ শতাংশ) এবং তৃতীয় স্থানে রয়েছে ঢাকা (৮৪ দশমিক ৭ শতাংশ)।

    স্মার্টফোন ব্যবহারে কিছুটা পিছিয়ে থাকলেও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ব্যক্তিপর্যায়ে ব্যবহার হার ৬৬ শতাংশ। কাছাকাছি অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (৬৫ শতাংশ)।

    বিবিএসের তথ্যমতে, দেশে ৬১ দশমিক ৪ শতাংশ মানুষের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। এর মধ্যে পুরুষ ৭২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৫১ দশমিক ৪ শতাংশ। ব্যক্তিপর্যায়ে স্মার্টফোন ব্যবহার প্রায় ৩১ শতাংশ এবং দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ৬৮ দশমিক ২ শতাংশ মানুষ।

    তবে কম্পিউটার ব্যবহারে এখনো পিছিয়ে দেশ। মাত্র ৭ দশমিক ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন এবং নিজস্ব কম্পিউটার রয়েছে ৩ দশমিক ৭ শতাংশের।

    জরিপে আরও দেখা গেছে, দৈনন্দিন মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নারীরা কিছুটা এগিয়ে। একইসঙ্গে শহরের মানুষ গ্রামাঞ্চলের তুলনায় প্রযুক্তি ব্যবহারে বেশি সক্রিয়।

    পরিবারভিত্তিক তথ্য অনুযায়ী, দেশের ৯৭ দশমিক ৪ শতাংশ পরিবারে মোবাইল ফোন ব্যবহার হয় এবং ৫২ দশমিক ২ শতাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। তবে ল্যান্ডফোন প্রায় বিলুপ্তির পথে-মাত্র ০ দশমিক ৮ শতাংশ পরিবারে এর ব্যবহার রয়েছে।

    ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হিসেবে সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখাকে উল্লেখ করেছেন ৬৪ শতাংশ ব্যবহারকারী। এছাড়া খেলাধুলার তথ্য জানতে ৫০ শতাংশ এবং অনলাইনে কেনাকাটার জন্য ১১ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।

    জরিপে আরও উঠে এসেছে, ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ উচ্চমূল্যের কারণে ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকছেন। ফলে ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত বহু
    Next Article দেশে পেট্রল-অকটেন ও ডিজেলের দাম বাড়ল

    Related Posts

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    জুন ৫, ২০২৬

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    জুন ৫, ২০২৬

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫