Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৫, ২০২৬

    ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

    এপ্রিল ১৫, ২০২৬

    আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
    জাতীয়

    ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

    By adminএপ্রিল ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও নিয়ন্ত্রণের আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে, তবে কোনো প্রতিষ্ঠানই সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না।

    বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে সিলেট শিক্ষা বোর্ড।

    শিক্ষামন্ত্রী জানান, সারাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মের বাইরে থাকতে পারবে না,’-জোর দিয়ে বলেন তিনি।

    শিক্ষার মান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, সিলেট শুধু রেমিট্যান্সে নয়, শিক্ষাতেও শীর্ষে থাকতে পারে। এ জন্য ‘সিলেট এডুকেশন ট্রাস্ট ফান্ড’ গঠনের প্রস্তাব দেন তিনি, যাতে প্রবাসী আয় শিক্ষাখাতে বিনিয়োগ করা যায়।

    পরীক্ষায় ‘ডিজিটাল নকল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা ও যথাযথ পাঠদান না থাকলে শিক্ষার্থীরা নকলের দিকে ঝুঁকে পড়ে। তিনি জানান, নকলের সংজ্ঞা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ব্যক্তি ও প্রতিষ্ঠান-উভয়কেই আইনের আওতায় আনা যায়।

    পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও জানান তিনি। একই সঙ্গে খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে ‘র্যান্ডম স্যাম্পলিং’ পদ্ধতিতে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে।

    শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মতভাবে পড়ানো নিশ্চিত করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে। তিনি খাতা ‘বর্গা’ দেওয়ার মতো অনিয়মেরও কঠোর সমালোচনা করেন।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
    Next Article বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

    Related Posts

    বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৫, ২০২৬

    আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

    এপ্রিল ১৫, ২০২৬

    জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

    ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

    আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

    জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫