Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    জুন ১৩, ২০২৬

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    জুন ১৩, ২০২৬

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রতিদিন প্রকাশ হবে কলমানি ও রেপো রেট: বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
    বিজনেস

    প্রতিদিন প্রকাশ হবে কলমানি ও রেপো রেট: বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

    By adminএপ্রিল ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রতিদিন কলমানি ও রেপো রেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদি অর্থের প্রকৃত খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

    নতুন ব্যবস্থায় কলমানি রেটকে ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর) এবং রেপো রেটকে ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্স রেট’ নাম দেওয়া হয়েছে। এই দুই হার মিলিয়ে একটি সমন্বিত ‘রেফারেন্স রেট’ নির্ধারণ করা হবে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের তিন কার্যদিবসের তথ্যের ভিত্তিতে প্রতিদিন সকালে এই রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিত এই হার প্রকাশ শুরু হবে।

    সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, এতদিন দেশে ‘ঢাকা ইন্টারব্যাংক অফার রেট’ (ডিবোর) চালু থাকলেও তা ব্যাংকগুলোর প্রস্তাবিত সুদের হারের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু নতুন ব্যবস্থায় প্রকৃত লেনদেনের তথ্যের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড SOFR-এর আদলে তৈরি।

    বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন জানান, অনেক ব্যাংক নিয়মিত তথ্য না দেওয়ায় পূর্বের ব্যবস্থায় বাজারের প্রকৃত চিত্র প্রতিফলিত হতো না। নতুন পদ্ধতিতে অটোমেটেড সিস্টেম ব্যবহার করে সরাসরি লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে।

    অস্বাভাবিক লেনদেনের প্রভাব এড়াতে পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হবে। প্রয়োজন হলে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতিতে আগের কার্যদিবসের তথ্য যুক্ত করে নির্ভুলতা নিশ্চিত করা হবে।

    বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগ দেশের আর্থিক বাজারে একটি নির্ভরযোগ্য সুদের হার নির্ধারণে সহায়ক হবে। এর ফলে ঋণচুক্তি, বন্ড ও ফ্লোটিং রেট পণ্যের মূল্য নির্ধারণ সহজ হবে এবং নতুন বিনিয়োগ পণ্য চালু করার সুযোগ বাড়বে।

    এছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের আর্থিক বাজার আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০; আছেন বাংলাদেশিও
    Next Article জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

    Related Posts

    পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    জুন ১৩, ২০২৬

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    জুন ১৩, ২০২৬

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬