Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, সুরে সুরে শ্রদ্ধা জানানো হলো আশা ভোঁসলেকে

    এপ্রিল ১৩, ২০২৬

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
    জাতীয়

    জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

    By adminএপ্রিল ১২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদের সাবেক স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

    কারাগারের সিনিয়র জেলসুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়।

    প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।

    এর আগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে রাজধানীর লালবাগ থানা এলাকায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে লালবাগ এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

    জানা গেছে, ২০২৪ সালে আন্দোলন চলাকালে সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধের অভিযোগে তাকে ওই মামলায় আসামি করা হয়। এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামিপক্ষ জামিন আবেদন জানায়। সেদিন আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় রোববার জামিন মঞ্জুর হলে কারামুক্ত হন সাবেক এই স্পিকার।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপি জাতির সঙ্গে ‘গাদ্দারি’ করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির
    Next Article বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান

    Related Posts

    পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, সুরে সুরে শ্রদ্ধা জানানো হলো আশা ভোঁসলেকে

    এপ্রিল ১৩, ২০২৬

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, সুরে সুরে শ্রদ্ধা জানানো হলো আশা ভোঁসলেকে

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫