Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 16
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
    জাতীয়

    কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

    By adminএপ্রিল ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী-এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দেশের উন্নয়নে পার্থক্য গড়ে তুলতে এই শিক্ষার বিকল্প নেই। শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে একটি অভিন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সামাজিক বৈষম্যহীন একক শিক্ষা কাঠামো প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে।

    তিনি উদাহরণ হিসেবে জাপান, যুক্তরাষ্ট্র এবং কানাডা-এর কথা তুলে ধরে বলেন, এসব দেশ কারিগরি শিক্ষার মাধ্যমেই নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

    অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলূর রশীদ।

    আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ২৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং শিক্ষার্থীরা ৮৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে ছয়টি প্রকল্প আগামী ২৭ মে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো, পর্দা উঠছে ১৩ এপ্রিল
    Next Article দরপতনে সপ্তাহ শেষ, কমেছে ডিএসইর বাজার মূলধন

    Related Posts

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫