Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল ১৩, ২০২৬

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৩, ২০২৬

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার চাপ, বাড়বে বাজেট ঘাটতি
    জাতীয়

    জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার চাপ, বাড়বে বাজেট ঘাটতি

    By adminএপ্রিল ১০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের মার্চ থেকে জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির বাইরে অতিরিক্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এতে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হবে।

    শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

    অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর ফলে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। তিনি জানান, এই অতিরিক্ত ভর্তুকির কারণে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাড়তি আমদানি ব্যয় হবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ ফেলবে।

    পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে কিছু সাশ্রয়মূলক পদক্ষেপ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বিকেল ৪টায় বন্ধ করা, ডেলাইট ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ, এবং মার্কেট-সুপারমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ ও পর্যাপ্ত মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    অর্থমন্ত্রী বলেন, আমদানিনির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অস্থিরতার বাইরে নয়। তবে জনগণের কথা বিবেচনায় রেখে আপাতত জ্বালানির দাম না বাড়িয়ে আগের মূল্য বহাল রাখা হয়েছে।

    তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

    অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হবে এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে।

    তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার লাগামহীন দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে। ফলে আমদানি ব্যয় বেড়ে মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে।

    ‘বিএনপি সরকার দায়িত্বগ্রহণের ১০ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি তেল এবং এলএনজির দাম দ্বিগুণ বেড়েছে। তারপরেও জনগণের কথা মাথায় রেখে ভর্তুকি দিয়ে হলেও সরকার তেলের দাম বাড়ায়নি।’

    ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার প্রস্তুত।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আর নেই
    Next Article সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস

    Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল ১৩, ২০২৬

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৩, ২০২৬

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    ডাচ-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫