Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আবু সাঈদ হত্যা মামলার রায়: দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
    আইন ও বিচার

    আবু সাঈদ হত্যা মামলার রায়: দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    By adminএপ্রিল ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন-সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়।

    এ মামলায় মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছেন।

    এর আগে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ এবং এই হত্যাকাণ্ডের প্রমাণ দেশ-বিদেশে আলোচিত হয়েছে। জাতিসংঘ-এর প্রতিবেদনেও ঘটনাটির উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

    মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

    পলাতক আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
    Next Article ইরান ঘিরে রাখবে মার্কিন বাহিনী, সতর্কবার্তা ট্রাম্পের

    Related Posts

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫