Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    এপ্রিল ১৩, ২০২৬

    ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

    এপ্রিল ১৩, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
    জাতীয়

    বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

    By adminএপ্রিল ৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    মিজানুর রহমান দোহার উপজেলার শাইনপুকুর এলাকার বাসিন্দা এবং আজিজুল রহমান মিরাজের ছেলে। তিনি কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

    পুলিশ জানায়, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমানকে চিহ্নিত করা হয়।

    মামলার অন্য আসামিদের মধ্যে শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাতেন নামে আরও এক আসামি এখনও পলাতক।

    তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার আসামি আলামিনের স্বীকারোক্তিতে উঠে এসেছে-মিজানুর রহমানের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

    পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন জানান, মিজানুর প্রায় ১১ মাস ধরে পলাতক ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে পালানোর চেষ্টা করছিলেন।

    নিহত রাফি করিমের মা আনোয়ারা খানম অভিযোগ করেন, সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুর রহমানের নির্দেশেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলেবাননে ইসরায়েলের বিমান হামলা: নিহত বেড়ে ২৫৪, আহত সহস্রাধিক
    Next Article আবু সাঈদ হত্যা মামলার রায়: দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    Related Posts

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    এপ্রিল ১৩, ২০২৬

    ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

    এপ্রিল ১৩, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫