Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    এপ্রিল ১৭, ২০২৬

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    এপ্রিল ১৭, ২০২৬

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    এপ্রিল ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা
    রাজনীতি

    গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    By adminএপ্রিল ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

    তিনি বলেন, ‘গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়নে বিলম্ব করছে। এতে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে।’

    মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় ২০টি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। তিনি একে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে বলেন, সরকার দেশে পুনরায় একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে।

    তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় জোট।

    মাওলানা মামুনুল হক বলেন, ‘আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।’

    জোটের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করব। ফ্যাসিবাদকে আমরা আর ফিরতে দেব না।’

    দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত। সরকারি অব্যবস্থাপনার কারণে মানুষ ভোগান্তিতে আছে। এর পাশাপাশি বাতিল হওয়া আইসিটি অ্যাক্টের অপপ্রয়োগ করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এসব অন্যায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

    সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভেঙে দেওয়া হলো বুলবুলের বোর্ড, তামিম ইকবালকে প্রধান করে আহ্বায়ক কমিটি
    Next Article পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি, শুক্রবার বৈঠক

    Related Posts

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    এপ্রিল ১৭, ২০২৬

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    এপ্রিল ১৭, ২০২৬

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    এপ্রিল ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫