Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    জুন ৫, ২০২৬

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    জুন ৫, ২০২৬

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: উপদেষ্টা জাহেদ
    জাতীয়

    অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: উপদেষ্টা জাহেদ

    By adminএপ্রিল ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

    দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই এসব কার্যক্রম শুরু হবে।’ তিনি আরও বলেন, শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

    সরকার দুর্নীতির লাগাম টানতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকারের ভেতরেও কোনো অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে।

    অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার ছাড়াও এটি সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত। অনেক চালক প্রশিক্ষিত নন এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ হওয়ায় ঝুঁকি বাড়ছে। এসব যানবাহনকে নিয়মের আওতায় আনতে সরকার কাজ করছে।

    ব্যাংক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগের সরকারের সময়ে খাতটি দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমানে তা পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

    হঠাৎ বড় পরিবর্তনের বদলে ধীরে ও পরিকল্পিতভাবে সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে আস্থার সংকট তৈরি না হয়।

    এছাড়া ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অর্থনীতির পুনরুজ্জীবন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজস্ব আয় বাড়াতে এসব পদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
    Next Article সদ্য স্নাতকদের জন্য প্রাইম ব্যাংকের ট্রেইনি অফিসার পদে নিয়োগ

    Related Posts

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    জুন ৫, ২০২৬

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    জুন ৫, ২০২৬

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সই সাংস্কৃতিক বিনিময় চুক্তি

    আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫