Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ বলবে এনসিপি: আসিফ মাহমুদ
    রাজনীতি

    গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ বলবে এনসিপি: আসিফ মাহমুদ

    By adminএপ্রিল ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে ‘হুঁশে ফিরে’ সংস্কারের বিষয়ে সদিচ্ছা দেখানোর আহ্বান জানান।

    রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, গণভোটের রায় যদি সরকার না মানে, তাহলে সেদিন থেকেই সরকারকে অবৈধ হিসেবে আখ্যা দেওয়া হবে। এ বিষয়ে এনসিপি কোনো সময় নেবে না বলেও জানান তিনি।

    আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, যেসব অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা যায়, সেগুলো রাখা হচ্ছে; কিন্তু যেসব অধ্যাদেশে জনগণের কাছে জবাবদিহির বিষয় আছে, সেগুলো বাতিল করা হচ্ছে। তিনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে। স্থানীয় সরকার অধ্যাদেশসহ যে অধ্যাদেশগুলো সেই সময়ের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে, সেগুলোকে বাতিল করতে হবে।’

    স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের যেকোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়ার বিষয়টিকে ‘দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ’ বলে আখ্যায়িত করেন এনসিপির মুখপাত্র। তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশকে বিল আকারে সংসদে না তোলারও সমালোচনা করেন তিনি। সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ দেখেছি। এখন স্বৈরাচারের সব লক্ষণ দেখা যাচ্ছে।’

    জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও সরব হওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, উপদেষ্টারা এখন একধরনের নীরবতা পালন করছেন, যদিও আওয়ামী লীগ সরকারের সময় তাঁরা অনেকেই খুবই ভোকাল (সোচ্চার) ছিলেন।

    ‘আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ সরকারের সময়ে যে ভূমিকাটা ছিল, অন্তত সেখানে ফিরে আসা উচিত, কোনো ভয়-ভীতি রাখা উচিত নয়’, বলেন আসিফ মাহমুদ।

    সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, হানিমুন পিরিয়ড’ শেষ না হতেই বিএনপি সরকার রাষ্ট্র সংস্কার ও মেরামতের কবর রচনা করেছে। গুরুত্বপূর্ণ সংস্কারের অন্তত ৪০ শতাংশ ইতিমধ্যে তারা গায়েব করে দিয়েছে। যে পথে বিএনপি যাচ্ছে, এটা একটা ‘আত্মঘাতী ও বেপরোয়া পথ।

    এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুঁজিবাজার সংস্কারে বিএসইসির ৬ষ্ঠ সমন্বয় সভা অনুষ্ঠিত
    Next Article হরমুজ খুলতে নতুন আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের কড়া জবাব

    Related Posts

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫