Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজার সংস্কারে বিএসইসির ৬ষ্ঠ সমন্বয় সভা অনুষ্ঠিত
    বিজনেস

    পুঁজিবাজার সংস্কারে বিএসইসির ৬ষ্ঠ সমন্বয় সভা অনুষ্ঠিত

    By adminএপ্রিল ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে অংশীজনদের সঙ্গে ৬ষ্ঠ মাসিক সমন্বয় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    রোববার (৫ এপ্রিল ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

    সভায় কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোঃ সাইফুদ্দিন সিএফএসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।

    বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাজারের কাঠামোগত সংস্কার ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—দেশের পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত করার উদ্যোগ, ই-কেওয়াইসি বাস্তবায়নের অগ্রগতি, কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি, বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পাবলিক ইন্টারেস্ট কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার বিষয়।

    এছাড়া কর্পোরেট সুশাসন জোরদার, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণ, নতুন পণ্য চালু, কারসাজি ও অনিয়ম প্রতিরোধ এবং বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষার বিষয়েও আলোচনা হয়।

    সভায় আরও গুরুত্ব পায় প্রাইস সেনসেটিভ ইনফরমেশন নিশ্চিতকরণ, নেগেটিভ ইকুইটি ও অনাবহৃত লোকসান সমস্যা সমাধান, ইনভেস্টর প্রটেকশন ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এবং ব্যাক অফিস সফটওয়্যার ব্যবস্থার আধুনিকায়ন।

    সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, মার্জিন বিধিমালা দুই হাজার পঁচিশ, মিউচুয়াল ফান্ড বিধিমালা দুই হাজার পঁচিশ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস দুই হাজার পঁচিশ—এসব সংস্কারের মাধ্যমে বাজারের আইনি কাঠামোর বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন বিধিমালাও প্রণয়ন করা হবে বলে তিনি জানান।

    তিনি আরও বলেন, বড় বড় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করাই এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

    সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যাংক খাতে সংকটের প্রভাব: সিএসআর ব্যয় নেমেছে দশ বছরের মধ্যে সর্বনিম্নে
    Next Article গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ বলবে এনসিপি: আসিফ মাহমুদ

    Related Posts

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫