Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    এপ্রিল ২২, ২০২৬

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বরিশালে বেড়েছে জাটকা নিধন
    সারাদেশ

    বরিশালে বেড়েছে জাটকা নিধন

    By adminএপ্রিল ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বরিশালে ইলিশের অভয়াশ্রম এলাকায় প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় জাটকা নিধন বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ষষ্ঠ অভয়াশ্রমের আওতাধীন হিজলা, মেহেন্দীগঞ্জ ও সদর উপজেলার কীর্তনখোলা নদীতে প্রকাশ্যেই জাটকা ধরার ঘটনা ঘটছে।

    মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। নিষেধাজ্ঞার এক মাস পার হলেও কোনো জেলেকে আইনের আওতায় আনা হয়নি।

    পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মার্চ মাসে বরিশাল বিভাগের তিন জেলার ১৫ উপজেলায় ৮৮০টি অভিযান পরিচালিত হয়। একই সময়ে ৭৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং ২ দশমিক ২৩৯ টন জাটকা জব্দ করা হয়।

    অন্যদিকে, চলতি বছরের মার্চে অভিযান কমে দাঁড়িয়েছে ৬৪৪টিতে। ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও কাউকে শাস্তির আওতায় আনা যায়নি। তবে জব্দকৃত জাটকার পরিমাণ বেড়ে হয়েছে ৬ দশমিক ৬৩৫ টন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

    জেলা পর্যায়েও একই চিত্র দেখা গেছে। গত বছর প্রথম এক মাসে তিন উপজেলায় ২০৩টি অভিযানে ১২ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হলেও চলতি বছরে ২১৩টি অভিযান ও ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি। অথচ জব্দ হয়েছে ৪ দশমিক ৭২ টন জাটকা, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।

    স্থানীয় জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ায় জীবিকার তাগিদে নদীতে নামতে বাধ্য হচ্ছেন তারা।

    এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, ইলিশ সংরক্ষণে কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান দাবি করেন, বেশি জাটকা জব্দ হওয়া ইলিশ উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত দেয়।

    তবে সংশ্লিষ্টদের মতে, কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত না হলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী
    Next Article অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

    Related Posts

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    এপ্রিল ২২, ২০২৬

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    এপ্রিল ২২, ২০২৬

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দরপতন কাটিয়ে পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

    স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ

    বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের গুলিতে ৫ পুলিশসহ আহত ৬

    আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫