Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    মার্চ ২৩, ২০২৬

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    মার্চ ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়
    খেলা

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    By adminমার্চ ২৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে মাদ্রিদ ডার্বিতেও জয় পেয়েছে দলটি।

    রোববার (২২ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ-কে ৩-২ গোলে হারায় রিয়াল। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ভিনিসিয়ুস জুনিয়র।

    ম্যাচের শুরুতে ভালো খেলেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন আদেমোলা লুকম্যান।

    বিরতির পর ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস। তিন মিনিট পর দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।

    তবে ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে ম্যাচে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। এরপর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়ুস।

    ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবে গোলরক্ষক আন্দ্রেই লুনিন-এর দারুণ পারফরম্যান্সে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

    এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩
    Next Article ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    Related Posts

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    মার্চ ২৩, ২০২৬

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫